রাজা যায় রাজা আসে
জনতার ঘাড়ে পা রেখে ক্ষমতার মসনদে বসেন আমাদের রাজাগণ। রাজা যায় রাজা আসে। ক্ষমতার মসনদ কখনো খালি হয় না। জনতার ঘাড় থেকেও নামে না জগদ্দল পাথরের মতো চেপে বসা পাগুলো। এই পায়ের তলে দিনরাত পিষ্ট হয় জনগণ, দলিত হয় সমাজ, উজাড় হয় রাষ্ট্র, দুর্বিষহ হয়ে ওঠে জীবন। ভাগ্যের এই ফের কখনো ঘুচে না; কখনোই বন্ধ হয় না এই অমোঘ চক্রের ঘূর্ণন।
রাজা তো হবেন জনগণের সেবক, দেশের রক্ষক। জনসেবা আর দেশপ্রেম হবে তার রাজব্রত। দেশ ও জনতার শান্তি-সমৃদ্ধি-নিরাপত্তা হবে তার নিত্যভাবনা। তিনি হবেন বিনীত কিন্তু দৃপ্ত, উদার কিন্তু হুঁশিয়ার। তার রাজমুকুট যত বিশাল হোক, আকাশ ছুঁয়ে যাক; তার মনে থাকবে এই খেয়াল—আমার ক্ষমতার পায়া রাখা আছে জনতার ঘাড়ে। বেশি বাড় বাড়লে যেমন ভেঙে পড়ার আশঙ্কা আছে, তেমনই বেশি ভারী হয়ে গেলে আছে ধসে পড়ার ভয়। তাই তাকে থাকতে হবে মাটিমুখো হয়ে, মাটির মানুষ হয়ে।
রাজা যায় রাজা আসে। ক্ষমতার পালাবদলে জনতার ভাগ্য কখনো ঝলকে ওঠে, কখনো ঝলসে যায়। এই ঝলকানো আর ঝলসানোর নানারূপ কথা ও গাথা নিয়ে কেয়ারির এই আয়োজন। দশ লেখকের দশটি গদ্য-কলাম। তারা নিজের দৃষ্টি-ভাবনা ও অভিজ্ঞতার আলোকে নির্মাণ করেছেন এইসব রচনার সৌধ। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।
মুজিব হাসান
সম্পাদক, কেয়ারি
গদ্য-কলাম
- এ আমার ব্যথার দান June 11, 2026
- এক আরব বণিকের চোখে বারোশো বছর আগের বাংলাদেশ June 11, 2026
- অবিনশ্বর (দ্বিতীয় পর্ব) June 11, 2026
- আল্লামা (প্রথম কিস্তি) June 11, 2026
- হারানো মনীষীদের স্মৃতির খোঁজে June 11, 2026
- সূর্যের সিঁড়ি (দ্বিতীয় পর্ব) June 11, 2026
- বই পড়িবার কায়দাকানুন June 11, 2026
- মাঝে মাঝে আমার লেখা চরিত্রগুলা আমার চরিত্র না June 11, 2026
- আগুনের জল June 11, 2026
- মে থেকে জুলাই : স্মৃতি, প্রস্তুতি, ব্যর্থতা ও অন্যান্য June 11, 2026