কেয়ারি গতানুগতিক ধারার কোনো ওয়েবজিন নয়; এটি শিল্প-সাহিত্য ও চিন্তাশীলনের এক নিবিড় ঠিকানা। পুরোনো পর্দা সরিয়ে আমরা জগতকে এক নতুন আলোয় দেখতে চাই। আধুনিক শিল্প-সাহিত্য আর ক্লাসিক শিল্প-সাহিত্যকে তুলে আনতে চাই একই মঞ্চে।
আমরা মনে করি, একটি ভালো রচনা ও শিল্পকাজে কেবল মন ভরানো আর চোখ জুড়ানোর উপকরণ থাকে না; তাতে মিশে থাকে লেখকের জীবনদর্শন এবং শিল্পীর রুচিবোধের ছাপ। এই মানদণ্ড বজায় রেখে পাঠানো রচনা ও শিল্পকাজকে আমরা সাদরে গ্রহণ করি।
কেয়ারিতে লেখা পাঠানোর ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষণীয় :
বিষয় ও শব্দসীমা
রচনাবলি : তুরাস, ইতিহাস, প্রবন্ধ, ফিচার—এগুলোর মৌলিক রচনা ও অনুবাদ আমরা নিই। প্রথম তিনটিতে সর্বোচ্চ ৫ হাজার এবং ফিচারে সর্বোচ্চ ৩ হাজার পর্যন্ত শব্দ গ্রহণীয়।
গদ্যলেখা : মুক্তগদ্য, স্মৃতিকথা, ভ্রমণকাহিনি, দিনলিপি—এগুলোর মৌলিক রচনাকে আমরা প্রাধান্য দিই। মুক্তগদ্যে ৩ হাজার এবং অন্যগুলোতে সর্বোচ্চ ৫ হাজার পর্যন্ত শব্দ গ্রহণীয়।
কথাসাহিত্য : গল্প, উপন্যাস—একক ও ধারাবাহিক হিসেবে এগুলোর মৌলিক ও অনুবাদ দুটিই আমরা নিই। গল্পে সর্বোচ্চ ৫ হাজার এবং ধারাবাহিক উপন্যাসে এক কিস্তিতে ৪ হাজার পর্যন্ত শব্দ গ্রহণীয়। উল্লেখ্য, ধারাবাহিক উপন্যাস দিতে হলে একসাথে ৩ পর্ব পাঠাতে হবে।
জীবনীসাহিত্য : গল্পভাষ্য, আত্মজীবনী, জীবনপাঠ—একক ও ধারাবাহিক হিসেবে এগুলোর মৌলিক ও অনুবাদ আমরা নিই। প্রথম দুটিতে সর্বোচ্চ ৫ হাজার এবং জীবনপাঠে সর্বোচ্চ ৪ হাজার শব্দ গ্রহণীয়। উল্লেখ্য, গল্পভাষ্য ও আত্মজীবনী ধারাবাহিক দিতে হলে একসাথে ৩ পর্ব পাঠাতে হবে।
সমালোচনা : আলোকপাত, মতামত (কলাম), বইকথা—এগুলোর মৌলিক রচনাকে আমরা প্রাধান্য দিই। সর্বোচ্চ ৫ হাজার পর্যন্ত শব্দ গ্রহণীয়।
আলাপন : সমসাময়িক লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিক, ইসলামিক স্কলার এবং আড়ালে থাকা বিদগ্ধ ব্যক্তিত্ব ও প্রতিভাবানদের সাক্ষাৎকার আমরা প্রাধান্য দিই। বিগত ও পূর্বসূরি মনীষীদের মৌলিক ও অনুবাদ দুই ধরনের সাক্ষাৎকারও কবুল করি।
শিল্পসমাচার : শিল্পভাবনা, শিল্পগল্প, চিত্রকথা—এগুলোর রচনা ও শিল্পকাজ আমরা নিই। আধুনিক ও ধ্রুপদি শিল্পকাজও নিয়ে থাকি।
কবিতাকুঞ্জ : একক বা গুচ্ছ আকারে মৌলিক ও অনুবাদ দুই ধরনের কবিতা আমরা নিই। একক কবিতায় সর্বনিম্ন ৩টি এবং গুচ্ছকবিতায় সর্বনিম্ন ৫টি কবিতা পাঠাতে হবে।
বানান ও ভাষারীতি
ক্রিয়াপদ : ক্রিয়ার রূপ ব্যবহারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ প্রথম আলো ভাষারীতি অনুসরণ করি।
সাধারণ বানান : সাধারণ বানানের জন্য বেশিরভাগ বাংলা একাডেমির প্রমিত নিয়ম অনুসরণ করি।
নিজস্ব রীতি : সমাদৃত ও প্রতিষ্ঠিত লেখকের নিজস্ব ও শৈল্পিক বানানরীতি থাকলে তা অক্ষুণ্ন রাখি।
সম্পাদকীয় নীতিমালা ও সতর্কতা
অপ্রকাশিত রচনা : কোনো পত্রিকা-ম্যাগাজিন, ওয়েবসাইট কিংবা সোশ্যাল মিডিয়ায় ইতিপূর্বে প্রকাশিত হয়েছে, এমন কোনো লেখা কেয়ারিতে পাঠানো যাবে না। আমরা কেবল অপ্রকাশিত রচনাই গ্রহণ করি।
মৌলিকত্ব ও জালিয়াতি : অন্যের লেখা নিজের নামে বা নিজের বলে চালিয়ে দেওয়ার কোনো অপচেষ্টা কেয়ারি সমর্থন করে না। এ জাতীয় জালিয়াতি বা চৌর্যবৃত্তি প্রমাণিত হলে সংশ্লিষ্ট লেখককে স্থায়ীভাবে বর্জন করা হবে।
এআই (AI) ব্যবহার : কেয়ারি মৌলিক মেধা ও মজ্জাগত সৃজনশীলতায় বিশ্বাসী। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দ্বারা জেনারেট করা কোনো লেখা গ্রহণযোগ্য নয়।
সৌহার্দ্য ও সংহতি : কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায় বা ব্যক্তিকে হেয় করে, এমন কোনো বিদ্বেষমূলক লেখা কেয়ারিতে স্থান পাবে না।
স্বত্বাধিকার : কেয়ারিতে প্রকাশিত রচনার স্বত্ব লেখকের। তবে প্রকাশের পর অন্তত ৩ মাস পর্যন্ত অন্য কোনো বাণিজ্যিক প্ল্যাটফর্মে লেখাটি প্রকাশ করা যাবে না। পুনঃপ্রকাশের ক্ষেত্রে ‘কেয়ারিতে প্রথম প্রকাশিত’—এটি উল্লেখ করা বাঞ্ছনীয়।
যোগাযোগ শিষ্টাচার : লেখা পাঠিয়ে ইনবক্সে নক দেওয়া বা তদবির করা থেকে বিরত থাকতে হবে। মনোনীত লেখা প্রকাশের ক্ষেত্রে সম্পাদক নিজ দায়িত্বে যোগাযোগ করবেন।
সম্পাদকের অধিকার : রচনার মানোন্নয়নে প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধনের পূর্ণ অধিকার সম্পাদক সংরক্ষণ করেন। অনিবার্য কোনো কারণে প্রাপ্ত বা মনোনীত লেখা প্রকাশিত না হলে সম্পাদক দায়বদ্ধ থাকবেন না।
লেখা জমা দেওয়ার নিয়ম
- লেখা অবশ্যই ইউনিকোড ফরমেটে টাইপ করা হতে হবে।
- লেখা পাঠাতে হবে এমএস ওয়ার্ড ফাইলে।
- লেখার শেষে ইমেইল ঠিকানা উল্লেখ করা জরুরি।
- লেখক নতুন হলে সর্বোচ্চ ১০০ শব্দে তার জীবনবৃত্তান্ত ও একটি ছবি মেইল করতে হবে।
- ইমেইলের সাবজেক্ট লাইনে লেখার ক্যাটাগরির নাম উল্লেখ করতে হবে।
- আপনার লেখাটি এই মেইলে জমা দিন : thekeyari@gmail.com
প্রিয় লেখক ও শিল্পী, আপনারা আমাদের কেয়ারি-কুটুম। কেয়ারির আঙিনায় আপনাদের স্বাগত!
বিনীত
সম্পাদক