নিজের পথে চল

লোকে বলে নি‌জের পথে চল। 
নিজের পথ কী? 
এ পৃ‌থিবীতে আর কি
নতুন পথ বানানো সম্ভব?

পদে পদে পথে পথে 
অনেক পথের দেখা
এর মধ্য দিয়েই
বিগত পথে ছাঁটের 
ছোট অংশ জুড়ে 
মাকড়শার হাইওয়ে

জ‌টিল ডিরেকশন থেকে 
ক্রমে পথে আলোর বিচ্ছুরণ অথবা পথভ্রষ্টি
তোমার সাথে অদৃশ্য তু‌মি অরূপ পথভূ‌মি
এভাবে নতুন পথের সং‌যো‌গ হয় বু‌ঝি!

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *