সুচেতনা তুমি আজো দূরতম দ্বীপ
বিকেলের নক্ষত্রে নির্জনতা ছিল
এখন বিকেল নেই সন্ধ্যা হয়ে গেছে
সন্ধ্যায় নির্জনতা নয় থাকে নৈঃসঙ্গ্য
সন্ধ্যার তৃষায় মরে যেতে মন করে
মহীনের ঘোড়াগুলি আসে রাতে
বাঁশ খায় কার্তিকের জোছনায়
বাঁশের সঙ্গে খেয়ে নেয় মাঠ প্রান্তর
খেয়ে নেয় তারাবাতির ঝাড়
লেলিহান জিভ ফেলে চেটে খায়
নেড়ি কুকুরের লেজের ঘা
তারপর চলে যায় হ্রেষা ফেলে দূরে
বহুদূরে বাজায় পাহাড়।
হে রাস্তা
রাস্তা ফুরায়আরও কিছু হাঁটার অভিলাষপ্রমাণ করে চলে রাস্তার হ্রস্বতা। আগুনের আয়নায় নিজ নিজ ছাইয়ের ছায়াদেখেশুনে ত্যক্ত হাওয়া আর আদমসন্তানবরং রঙিলা…