শামীম আহমেদের শিল্পকাজ

শামীম আহমেদ একজন বহুমুখী ভিজ্যুয়াল আর্টিস্ট ও গল্পকার। তাঁর কাজের মূল সুর গড়ে উঠেছে আত্মপরিচয়, স্মৃতি আর টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে। ব্যক্তিগত ও ঐতিহাসিক নানা আখ্যানকে তিনি পরম মমতায় ফুটিয়ে তোলেন তাঁর সৃষ্টিতে। গ্রাফিক নভেল, চিত্রকর্ম কিংবা ইমারসিভ আর্ট—সব মাধ্যমেই তিনি তুলে ধরেন আমাদের সমাজের জটিল জীবনবোধ ও নিভৃত মানুষের অব্যক্ত কথা।

সমাজ ও ইতিহাসের গভীর ক্ষত থেকে অনুপ্রেরণা নিয়ে শামীম খুঁজে ফেরেন মানুষের মনস্তাত্ত্বিক সীমানা। তাঁর তুলিতে ফুটে ওঠে কীভাবে ইতিহাস আমাদের সামষ্টিক স্মৃতি আর ব্যক্তিসত্তাকে গড়ে দেয়। স্থাপত্যবিদ্যার কারিগরি জ্ঞান আর চিত্রকলার শৈল্পিক বুনিয়াদ—এই দুইয়ের মিশেলে তাঁর কাজগুলো দেশ-বিদেশে সমাদৃত। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে চলা বেদনা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর গল্প এবং মানুষের চিরন্তন সম্পর্কের যোগসূত্রগুলোই তিনি খুঁজে ফেরেন তাঁর শিল্প আর গল্পের বুননে।

এক নজরে তাঁর গল্পচিত্র

শিল্পীজন

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *