হেমন্ত পড়ুয়া মাঠে

কান পেতে রই তুমি হেঁটে যাও যদি

মেঘের কলোনি বুকে টেনে নিলে নদী

এপার ওপার সাঁকো, গ্রামের ভিতরে

প্রেম থাকে আমাদের, স্মরণ-সাঁতারে!

হেমন্ত পড়ুয়া মাঠে খড়-কুটা-নাড়া

সাজানো জগৎ সে কি প্রেমের চেহারা?

কখনো শুনেছো নাকি প্রেমিক-মাতম?

বিরহ হজম করে কবির কলম!

সে কথা হৃদয় জানে, তোমার ঠিকানা;

কবিতারা থেকে যাবে, কবিরা থাকে না!

যদি সে কবিতা হয় তোমার মতন

দিগন্ত কাভার করা কুয়াশা নরম!

সে কথা কখনো জানো বলিনি তোমারে

ভাষার সি-বিচে নেমে ডুবছি পয়ারে!

Write a Comment

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *