শুদ্ধ জ্ঞানের লাগি আমি নিমপাতা খাওয়ার আগে
ফারসি মরমিদের আগে পড়ি, কিছুদিন থামি, চুল আঁচড়াই, খোপা বান্ধি।
অপেক্ষা করি জানা গেল, ইয়াকুব নবির দরজা বিষয়ে কিছুই জানি না আমি।
কোনো এক দেশে বই বিক্রেতারাও পুরাই জ্ঞানী।
তারাও কেন্দ্রে বসে পরিধির পর মাথা রাখি।
আমি ঘরে আসি
বোরখা পরা আয়নার সামনে
ভাবছি শেষ চেষ্টা করি উন্মোচনের
পৃথিবীর এই নিভৃতির তীরে
একবার গয়না খুলি মন খুলি কথা কওয়া যায় যদি!
আমি আয়নারে এইভাবে উদোম করি
সেও সাড়া দেয়
কিন্তু মন খুলি কথা কওয়া
মানে তো একাধারে সত্যকথা বলা!
চান্স নিতে আমি আরো ভিতরের ভিতরের আয়নার দিকে আগাইতে থাকি!