সালাহউদ্দীন জাহাঙ্গীর

আলেম, কবি ও সব্যসাচী লেখক। তাঁর জন্ম ও বেড়ে ওঠা এক বৈচিত্র্যময় পরিবেশে। বাবা শওকত হোসেন ছিলেন সেনাবাহিনীর সদস্য, ফলে শৈশব কেটেছে সেনানিবাসের বিউগল আর সুশৃঙ্খল আবহে। শৈশবে সৈনিক হওয়ার স্বপ্ন থাকলেও মা জাহানারা বেগমের ইচ্ছায় ভর্তি হন ধামরাইয়ের বাসনা আমানুল্লাহ ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসায়। এই মাদরাসার আলমারিভরতি বই তাঁর চেতনার বিকাশ ঘটায়। ২০০৮ সালে লালবাগ জামেয়া কোরআনিয়া আরাবিয়া থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা ও সম্পাদনায় যুক্ত থাকলেও বর্তমানে তিনি পুরদস্তুর একজন লেখক। মূলত ইতিহাস, ধর্মতত্ত্ব ও জীবনদর্শনের মিশেলে তিনি এক নতুন গদ্যরীতি নির্মাণ করেছেন। প্রকাশিত বইয়ের সংখ্যা ৬০-এর অধিক। প্রিয়তমা, ৩১৩, মৃত্যুঞ্জয়ী, হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, বাংলার বরেণ্য আলেম, আমার নবি মুহাম্মাদ তাঁর উল্লেখযোগ্য বই। শিশুদের জন্য তিনি লিখেছেন একাধিক সিরিজ।

বাংলার মাদরাসা-রাজনীতির শতবর্ষী ধারা এবং আগামীর পথ

রাজনীতিটা এখন কেবল ভোট, মিছিল আর সরকার গঠনের মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনীতি এখন আমাদের সমাজকে আরও বহুভাবে প্রভাবিত করছে, এবং ভবিষ্যতে যে এই…