লেখক, অনুবাদক ও সম্পাদক। পৈত্রিক ভিটা রাজবাড়ী জেলায়। পড়াশোনা কওমি মাদরাসায়, ২০১৬ সালে জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ মোহাম্মদপুর থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর মা’হাদ আবুল হাসান আলী নদভীতে তুলনামূলক ধর্মতত্ত্ব ও মারকাজুল কোরআনে ইসলামি আইনশাস্ত্র নিয়ে পড়েন। বর্তমানে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ইসলামিক স্টাডিজ বিভাগে পড়ছেন। প্রধান আগ্রহ ধর্মীয় চিন্তার পুনর্গঠন, শিল্পসাহিত্য ও রাজনৈতিক দর্শনে।
প্রকাশিত বই : অয়ং ভয়ং রবীন্দ্রনাথং ও অন্যান্য (২০২৩) ও গণঅভ্যুত্থান-উত্তর ইসলাম, রাজনীতি ও সমাজভাবনা (২০২৫)। এছাড়া আরও ৫টি অনুবাদ গ্রন্থ ও ৭টি সম্পাদিত গ্রন্থ প্রকাশ পেয়েছে। তিনি বিশ্বাস করেন জ্ঞানতাত্ত্বিক লড়াই জ্ঞানতত্ত্ব দিয়েই হয়, তাই চিন্তার বিপ্লবকেই মুক্তির পথ ভাবেন। যোগাযোগ : mawlawiashraf@gmail.com