মাসুদ শরীফ

আমার প্রথম জন্ম হয়েছিল রাত ১:০০ টার দিকে। যে কারণে কেউ বলে আমার জন্ম সোমবারে, কেউ বলে মঙ্গলবারে। প্রথমবার জন্মেছিলাম মানুষ হয়। সে ১৯৮৭ সালের কথা। আমার দ্বিতীয় জন্ম ২০১১ সালের শেষের দিকে। এবারের জন্ম মুসলিম হয়ে। মুসলমানের ঘরে জন্মেও প্রথম দফায় মুসলিম হতে পারিনি। প্রগতির ঠিকাদাররা নাক সিটকাবে আমি মানুষ নই বলে। আমি হাসব ওদের মতো উন-মানুষ না-হয়ে মুসলিম হয়েছি বলে। নিজের অনিচ্ছায় পড়াশোনা করেছি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। সেই পাট চুকিয়ে এখন পুরোদস্তুর পাঠক-লেখক-অনুবাদক। আমি আসলে অনুবাদ করি না। ভিন ভাষার ভাবটাকে নিজের ভাষার রঙে রুপান্তর করি মাত্র। সেটা ঠিক অনুবাদ হয় কিনা তা নিয়ে অনেকে আঙুল তুলতে পারেন। কিন্তু সাহিত্যের ভাষাকে আমি ভাব-বিনিময় বলেই মানি। স্ত্রী, দুই কন্যা, বাবা-মা, বোনদের নিয়ে দুনিয়ার মুসাফিরখানায় বেশ আছি। তামাম তারিফ আল্লাহর।

হাসসান ইবনু সাবিত : নবিসাবের কবি (প্রথম কিস্তি)

নবিসাবের কবির পরিচয় হাসসান ইবনু সাবিত। তাঁর নামটা যেমন ভারী, বংশটাও তেমন জাঁদরেল। বাবা সাবিত, দাদা মুনজির। আরও পেছনে গেলে মিলবে হারাম আর…