আলেম, লেখক ও গবেষক। গবেষণা ও সভ্যতা-সংস্কৃতি বিষয়ক উচ্চতর অধ্যয়ন করেন এ সময়ের স্বনামধন্য আলেম, কবি, দার্শনিক ও গবেষক শায়খ মুসা আল হাফিজ প্রতিষ্ঠিত ঢাকার মা‘হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া থেকে। তাঁর গবেষণা ও বৌদ্ধিক আগ্রহের কেন্দ্রে রয়েছে উলুমুল কুরআন, ইলমুল কালাম, প্রাচ্যতত্ত্ব এবং তুলনামূলক ধর্ম ও সংস্কৃতি। আধুনিক চিন্তা, দর্শন ও ধর্মতত্ত্বের নানা ধারায় তাঁর রচিত ও অনূদিত মৌলিক গ্রন্থসমূহ ইতোমধ্যেই বোদ্ধা পাঠকমহলে বিশেষ মনোযোগ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করতে সক্ষম হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে—প্রাচ্যবাদ ও কুরআন, আধুনিকতা, দার্শনিক প্রশ্নে আল কুরআন, মুসলিমবিশ্বে ইসলাম ও পাশ্চাত্যের সংঘাত এবং ইসলামি বিশ্বাসের স্বরূপ। সৃষ্টিশীল অন্বেষা, বুদ্ধিবৃত্তিক গভীরতা এবং সমকালীন ভাষায় ইসলামের মহত্ত্বচর্চা ও উপযোগিতার বয়ান হাজির করার চেষ্টাই তাঁর লেখালেখির মূল প্রবণতা। বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত।