জহির উদ্দিন বাবর

প্রায় দুই দশক ধরে লেখালেখিতে সক্রিয়। মূলধারার গণমাধ্যমে বার্তা বিভাগে কাজ করছেন প্রায় এক যুগ ধরে। তাঁর জন্ম কিশোরগঞ্জের মিঠামইনে। দাওরায়ে হাদিস জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকা থেকে। সাংবাদিকতায় পড়াশোনা করেছেন মাদরাসা দারুর রাশাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কবি নজরুল কলেজ থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স করেছেন। সাংবাদিকতায় ডিপ্লোমা করেছেন সেন্টার ফর মিডিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং-এমআরটিতে। পাঁচ বছর শিক্ষকতা করেছেন মাদরাসা দারুর রাশাদে। বর্তমানে মূলধারার অনলাইন নিউজপোর্টাল ঢাকা মেইলের প্রধান বার্তা সম্পাদক হিসেবে কর্মরত। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি। লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাময়িকী লেখকপত্রের সম্পাদক। তাঁর প্রকাশিত লিখিত ও অনূদিত বইয়ের সংখ্যা প্রায় অর্ধশত।

লেখালেখি : অচেনা পথে হাঁটার সেইসব দিন

লেখালেখিটা অনেকটা দেখাদেখি থেকে হয়ে থাকে। কিন্তু আমার জন্মটা এমন এক পরিবার ও এলাকায়, যেখানে সেই দেখাদেখির সুযোগটা ছিল না। পরিবারে অনেকেই…