গল্পকার, অনুবাদক, সম্পাদক, আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষক। জন্ম ও বেড়ে ওঠা নেত্রকোনার কেন্দুয়ায়, এক ছায়া সুনিবিড় শান্তির নীড় পল্লবঘন গ্রামের আঙিনায়, যেখানে রোদের ভেতর ওড়াউড়ি করত অসংখ্য প্রজাপতি, অবিশ্রান্ত শ্রাবণধারায় ঝাপসা হয়ে যেত মাঠঘাট-লোকালয়, অন্ধকারে ভাসত ঝকঝকে সবুজ জোনাকির ঝাঁক, কনকনে শীতের দিনে চারদিক থাকত বিষণ্ণ কুয়াশায় ছাওয়া। পলিমাটির সৌরভমাখা এই প্রকৃতির কোলেই তাঁর জীবন ও লেখালেখির প্রথম পাঠ। প্রকৃতিই তাঁর প্রথম শিক্ষক বলে মনে করেন তিনি। নির্মল প্রকৃতির মতো তাঁর গদ্য নিটোল, নির্মেদ, সুখদ। আগ্রহের বিষয় সিরাত, ইতিহাস, তুলনামূলক ভাষাতত্ত্ব ও সংস্কৃতি। প্রকাশিত গ্রন্থ : খাওয়ারিজম সাম্রাজ্যের ইতিহাস, হারিয়ে যাওয়া পদরেখা, সিরাতে রহমতে আলম, প্রজ্ঞাময় পরিশুদ্ধ জীবন (অনূদিত)।