জন্মশহর ও স্থায়ী নিবাস গাজিপুর। রক্তের সিলসিলা বেয়ে শিকড় গেড়ে আছে মুন্সিগঞ্জের মাটিতে। প্রাথমিক শিক্ষা কাশিমপুর কারাগারের পাবলিক স্কুলে এবং একাডেমিক হাতেখড়ি কওমি মাদরাসায়। বর্তমানে পড়ছেন কায়রোর আল-আজহার ইউনিভার্সিটিতে। লেখেন ও তর্জমা করেন। অনলাইন-অফলাইনের বিভিন্ন পোর্টালে প্রকাশিত হয়েছে তাঁর মৌলিক-অনূদিত বেশ কিছু রচনা। তাঁরই সম্পাদনায় নিয়মিত বের হচ্ছে তর্জমা-ভিত্তিক ত্রৈমাসিক ম্যাগাজিন নকলখানা, ইতোমধ্যে যার ৩টা সংখ্যা আলোর মুখ দেখেছে। আগ্রহের প্রধান ক্ষেত্র ভাষা ও শিল্পসাহিত্য, দর্শন, ক্লাসিকস, সমাজচিন্তার পুনর্গঠন এবং ডিজাইন, আঁকাআঁকি।