শেখ মুহাম্মাদ জাবের

আগাগোড়া কওমি পড়ুয়া একজন তালিবে ইলম। এ বছর তাখাসসুস ফিততাফসীর শেষ হলেও নিজেকে এখনো খুব ছোট মনে হয়। মাওলানা ভাবতে পারি না আরকি। সবার মতো আমার জীবনেও অনেক দুঃখ আছে। আছে কিছু সুখ। এসব আনন্দ বেদনা সঙ্গে নিয়ে ঘুরিফিরি পড়িলিখি আর ভাবি। তবে ভবিষ্যত নিয়ে ভাবি না কখনো। ভয় লাগে। বর্তমানটাকেই উপভোগ করার চেষ্টা করি টুকটাক। চলে যায় দিন। আলাদা করে বলার মতো আমার কোনো শখ বা অভ্যাস বা ভালো লাগা বা প্রিয় কিছু নেই। সদা পরিবর্তনশীল মনে হয় নিজেকে। বদলাতে বদলাতে কী হই কতদূর যাই কিছুই জানি না আপাতত।

বাঈর জন্য মাতমকারী নারীরা

​খুব কম মানুষই এ কথা জানে, বা হয়তো কেউই জানে না—ছেলেবেলায় একটা দীর্ঘ সময় পর্যন্ত আমি বধূদের খুব ভয় পেতাম। এই ভয়ের কারণ ছিল একটি লোককথা,…