জন্ম ১৯৯৫ সাল ৫ মে, সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামে। প্রাথমিক থেকে দাওরায়ে হাদিস সিলেটের বিখ্যাত ইসলামি বিদ্যাপীঠ দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসায় পড়েছেন। আরবি ভাষা ও সাহিত্য নিয়ে পড়েছেন শাইখ শহীদুল্লাহ ফজলুল বারী রাহিমাহুল্লাহর তত্ত্বাবধানে মারকায যায়দ বিন সাবিতে। ঢাকার মারকাযুস সুন্নাহ ওয়াদ দাওয়াহর উচ্চতর হাদিস গবেষণা বিভাগ এবং শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে ডিগ্রি নেন। এছাড়াও সিরাত, আকিদা, হাদিসসহ বিভিন্ন বিষয়ের ওপর আরবের বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠান থেকেও সনদ অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকার মানসম্মত প্রতিষ্ঠান মারকাযুদ দ্বীন লিল বুহুসিল ইসলামিয়ার শিক্ষাসচিব ও উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগের দায়িত্বশীল। তিনি লেখালেখির সাথে যুক্ত অনেকদিন ধরে। তাঁর অনূদিত ও সম্পাদিত প্রকাশিত ও প্রাকিশতব্য বইয়ের সংখ্যা ৪০ এর কাছাকাছি।