সালাহউদ্দিন তারেক

জন্ম ৮ অক্টোবর ১৯৯৮, সিরাজগঞ্জের বেতুয়ায়। দ্বীনি শিক্ষার হাতেখড়ি নিজ গ্রাম বেতুয়া মাদরাসায়। বগুড়ার ঐতিহ্যবাহী জামিল মাদরাসা এবং চট্টগ্রামের দারুল মাআরিফ আল-ইসলামিয়ায় থেকে কওমি শিক্ষাধারা সমাপ্ত করেন। উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণার লক্ষ্যে তিনি যুক্ত হন আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের দাওয়াহ বিভাগে। বর্তমানে এই প্রতিষ্ঠানেরই দাওয়াহ ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত আছেন। তাঁর অধ্যয়ন ও আগ্রহের মূল জায়গা ইসলামি তুরাস (ঐতিহ্য) এবং তাসাউফ (আত্মশুদ্ধি)। প্রাচীন ঐতিহ্যের সঙ্গে আধুনিক মানসের আত্মিক সংযোগ ঘটাতে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ইমাম তাবারি : তাফসির শাস্ত্রের পথিকৃৎ

ইসলামি জ্ঞানবিজ্ঞানের ইতিহাসে এমন কিছু মনীষীর আগমন ঘটেছে, যারা কেবল তাদের সময়ের সন্তান ছিলেন না, বরং তারা নিজেরাই একেকটি সময় বা যুগ হিসেবে…