জন্ম কুষ্টিয়ায়। প্রাথমিক শিক্ষা সমাপনের পর মায়ের ইচ্ছায় ভর্তি হন মাদরাসায়। পড়েছেন হিফজ বিভাগে। দাওরার পাশাপাশি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্পন্ন করেছেন অনার্স মাস্টার্স। কৈশোর থেকেই লেখালেখির নেশা। লেখেন প্রধানত গল্প-উপন্যাস। বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। পিতামহ, গোত্রহীনের ইতিকথা, আজাদির সন্তান, দুই পৃথিবীর সূর্য; একটি শোক সংবাদ, একটি গোলাপের জন্য—তাঁর সাড়াজাগানো ও পাঠকপ্রিয় বই।