আমার জন্ম ১৬ সেপ্টেম্বর, ২০০২ খ্রিষ্টাব্দ, নোয়াখালী সদরে। ফেনীর জামেয়া মাদানিয়া সিলোনিয়া মাদরাসায় মেশকাত শেষ করেছি। দাওরা দিয়েছি পটিয়া মাদরাসায়। দাওরা শেষ করে ২০২২ সালের জুনে সৌদি যাই চাকরি করার জন্য। সেখান থেকে তল্পিতল্পা গুটিয়ে ফিরে আসি ২০২৫ সালের সেপ্টেম্বরে। বর্তমানে অনলাইনে ব্যবসা করি। শরহে জামির বছর থেকে সাহিত্য নিয়ে সিরিয়াস হই। আবু তাহের মিছবাহ সাহেবের তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে পড়ে সাহিত্যের হাতেখড়ি। তাঁরও অনেক বছর আগে শিয়াল পন্ডিতের কেচ্ছার বই, পাঁচ টাকার ভুতের গল্প পড়ে প্রথম গল্পে আকৃষ্ট হই। আমার প্রথম পড়া গল্প রবীন্দ্রনাথের ছুটি।