মনযূরুল হক

পুরো নাম : মো. মনযূরুল হক মোর্শেদ। জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৯১। গ্রামের বাড়ি উজিরপুর, বরিশাল। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড থেকে তাকমিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রকাশিত গ্রন্থ ১২টি। ২০১৫ সালে বাংলাভাষার সবচেয়ে বড় ব্লগ সামহোয়্যার ইন ব্লগ থেকে সেরা ফিচার লেখক সম্মাননা পেয়েছেন। ত্রৈমাসিক সেমি-একাডেমিক জার্নাল পুনর্পাঠ’র নির্বাহী সম্পাদক। রকমারি.কমে লেখক সমন্বয় বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। বর্তমানে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক এবং ধর্ম বিভাগের প্রধান। অবসরে অনুবাদ করেন এবং জাতীয় দৈনিকে কলাম লেখেন।

ক্ষমতার অমোঘ চক্র এবং সেইসব পুরাতন প্রশ্ন

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের পাতায় ‘সিংহাসনের মনস্তত্ত্ব’ নিয়ে গবেষণা হয়েছে কি না জানি না। যে-ই এই মসনদের লঙ্কায় যায়, সে-ই রাবন হয়ে ওঠে—এটি…

মক্কা-মদিনার রোজনামচা : পুণ্য পথের পাপী যাত্রী

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ জোহরান মামদানির মতো জীবনের খাতায় অনেক রেকর্ড লিখে মদিনায় এসে পৌঁছলাম। এর আগে কোনোদিন দেশের বাইরে আসি নাই। এমনকি…