পিতৃভূমি ফরিদপুর। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। লেখাপড়া কওমি মাদরাসায়। মিরপুর মুসলিম বাজার মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপন করেন। মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশে দুই বছর আরবি ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানেই অধ্যাপনায় নিয়োজিত। আগ্রহের বিষয় ভাষা-সাহিত্য পড়া ও পড়ানো।