আবদুল্লাহ আল মাসউদ

জন্ম ১৯৯২ সাল ১৬ জানুয়ারিতে। জন্মস্থান নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলায়। মক্তব গমনের মধ্য দিয়ে পড়ালেখার হাতেখড়ি। এরপর ক’বছর নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। পরে মাদরাসায় ভর্তি হয়ে দাওরায়ে হাদিস সমাপন করেন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসা থেকে। এই প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদিস গবেষণা বিভাগ (উলুমুল হাদিস) ও উচ্চতর ইসলামি আইন গবেষণা বিভাগ (ইফতা) থেকে ডিগ্রি নেন। তিনি লেখালেখির সাথে যুক্ত অনেকদিন ধরে। মৌলিক, অনূদিত ও সম্পাদিত—সব মিলিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ইতোমধ্যে ৫০-এর কৌটা অতিক্রম করেছে।