আমার নাম মো: এনামুল হক। পিতা মো: মর্তুজা রেজা শাহ। আমি একজন মানুষ। আমি তিনবেলা ভাত খাই। অভাব থাকলে দুবেলা খেলেও চলে৷ রাতে ঘুমাই। সকালে ঘুম থেকে উঠি। আমি হেঁটে হেঁটে চা-স্টলে যেতে পছন্দ করি। হাঁটতে হাঁটতে লেখার বিষয়বস্তু নিয়ে ভাবি। আমি লেখে অনেক টাকা কামাতে চাই। আমি কল্পনা করি, একদিন আমার অনেক নারীভক্ত হবে, বইমেলা দিয়ে হাঁটার সময় তারা পিছনে জঁটলা বেঁধে আমাকে বাহবা দিবে। আমার লেখা নিয়ে বড় মাহফিল হবে, আমি স্টেজে দাঁড়ালে ভক্তকুল সশ্রদ্ধ আমার পায়ে ঝাঁপিয়ে পড়বে। এটা আমি ফ্রি চাই না। এর বিনিময়ে আমার মৃত্যুর পর আমার সমস্ত লেখার স্বত্ব তাদের হয়ে যাবে। যে ভক্ত সবচে বেশি আমার খ্যাতি এনে দিবে তাকে সবচে বেশি স্বত্ব প্রদান করে দিব। আমি কিছু পরিচয় ঢাকতেও চাই। যেমন আমি মওলানা এবং উলুমুল হাদিসও পড়েছি। এগুলো ঢাকি কারণ আমি শুনেছি এগুলো লেখার ভ্যালু কমিয়ে দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মনজিলে মাকসাদে পৌঁছতে পারি।