আনাস ইসলাম

আনাস ইসলাম। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ‘ফ্যাকাল্টি অব দাওয়াহ অ্যান্ড কালচার’-এ পড়ছেন। একজন চিন্তাশীল পাঠক ও লেখক। সমাজ, ইতিহাস ও জ্ঞানতত্ত্বের নিছক কাঠামোগত বিশ্লেষণের চেয়ে এর ভেতরের চেতনাগত দিকটিই তার লেখার মূল বিষয়। ইসলামি চিন্তাধারার আলোকে সভ্যতা, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ভাবেন। একই সাথে আরবি ও ইংরেজি ভাষাকে জ্ঞানচর্চার শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করতে আগ্রহী।