আহমেদ তানভীর

সমকালীন সাহিত্য-সমঝদারদের মতে, আত্মিক ও সহজাত কাব্যের কবি আহমেদ তানভীর। তাঁর কবিতা নানাবিধ জীবনমুখী উপাদানে ঋদ্ধ, ফলে সময়ের বহুমাত্রিক ছাপ সুস্পষ্টরূপে প্রতিভাত হয় তাঁর লেখায়। প্রাতিষ্ঠানিক পাঠ ইংরেজি ভাষা ও সাহিত্যে। শিক্ষাজীবনে বাচিকশিল্পী ও থিয়েটারকর্মী হিসেবে বিভিন্ন শিল্প-সংগঠনে ছিল তাঁর সরব উপস্থিতি। মৌলিক সাহিত্যসৃষ্টির পাশাপাশি অনুবাদ করেন বিদেশি ভাষার সাহিত্য থেকে। ইদানীং গল্প ও প্রবন্ধের উঠোনে তাঁর বিচরণ লক্ষণীয়। পেশাগত জীবনে রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠানে কর্মকর্তা হিসেবে কাজ করছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ : জীবনগাঙের পরানকথা (২০১২), কাঠকয়লার আঁচড় (২০১৩), বাবুইশিল্পের ব্যাকরণ (২০২০), আষাঢ়িকা (২০২১)। সম্পাদিত সাহিত্যপত্রিকা : ‘ৎ’ (খণ্ড-ত)।

শোকপাখির শেষকৃত্য

সোনারঙ ধানের শরীর, বিধ্বংসী জলের নাচন;নিরানন্দ খানাখন্দ, ফেরানো গেল না বোধ।বেদনার আলপথে বহুকাল জমে আছে—অসমাপ্ত সংলাপ!বৈরী মাটির ক্রন্দসী চাদরে…

বাদলগাছের ছায়া

ঋণ কিছু রয়ে গেছে স্মৃতির মায়াবী কোলের কাছে পুরনো বাদলগাছের তলায় ফেলে আসা কান্নার দোকান ক্রমে জেগে ওঠে তার বৈরী—কিছু শোরগোল কেটে ফেলো—ওর…