আবরার ফাহিম

জন্ম ১৯৯৮ সালের ১২ই অক্টোবর, ব্রাহ্মণবাড়িয়াতে। স্থায়ী ঠিকানা ওটাই। ঢাকায় অস্থায়ী বসবাস। হিফজ শেষ করি ২০১৪ সালে। ২০২১ এ ঢালকানগর মাদরাসা থেকে দাওরায়ে হাদিসের পাগড়ি অর্জন করি৷ লেখালেখির শুরুটা ছোটগল্প দিয়ে। বিভিন্ন ম্যাগাজিনে সীরাতগল্প, ছোটগল্প, ভ্রমণ, স্মৃতিগদ্য ছাপা হয়েছে। ২০২৩ সালে জনপ্রিয় ম্যাগাজিন নবধ্বনিতে আমার প্রথম থ্রিলার উপন্যাস রক্তকরবী প্রকাশিত হয়। নিজেকে লেখক বলতে নয়, ভাবতে পছন্দ করি। নিজের ভেতর থাকি। আড্ডা দিতে পছন্দ করি। ভাল লাগে লেখকবন্ধুদের সাহচর্য। প্রিয় অভ্যাস ঘুমানো। প্রিয় বদ অভ্যাস ছোট ছোট জিনিস ভুলে যাওয়া। ভবিষ্যতে নিজেকে একজন শিক্ষক হিসেবে দেখতে চাই। প্রচুর দেশ ভ্রমণ করতে চাই। বেঁচে থাকতে চাই অজানাকে জানার আগ্রহ নিয়ে।

বাবুল

‘হুস্, হুস্, যাহ্!’ সিকিউরিটি গার্ডের তাড়া খেয়েও জায়গা থেকে নড়ল না কুকুরটা। কিছুক্ষণ করুণ চোখে তাকিয়ে থেকে মাথা নিচু করে আবার এগিয়ে আসতে…