ক্যালিগ্রাফার ও ভিজ্যুয়াল আর্টিস্ট। কুরআনিক আয়াত ও হাদিসকে তিনি তুলি ও দেয়ালে জীবন্ত ভাষা দেন। জুলাই ছাত্রদের গণঅভ্যুত্থান-পরবর্তী তার স্বাধীনতার সূর্যোদয় দেয়াল গ্রাফিতি দিয়ে তিনি জুলাইশিল্পী হিসেবে পরিচিতি পান। অসংখ্য ক্যানভাস, দেশ–বিদেশের শিল্পচর্চা তাঁর সৃজনযাত্রার নীরব আন্দোলন। ফরিদপুরের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম। ঢাকার মুহাম্মাদপুরে বেড়ে ওঠা এই শিল্পী বর্তমানে কাতারে বসবাসরত, একটি সংবাদমাধ্যমের সাথেও যুক্ত আছেন।