শাওন আহমাদ কাদির

একজন আজন্ম স্মৃতিকাতর মানুষ। টাঙ্গাইল সদরের মায়াবী এক গ্রামে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। সমাজকর্মে স্নাতকোত্তর সম্পন্ন করলেও শৈশব থেকেই শব্দের সাথে তাঁর গভীর মিতালি। কর্মজীবন শুরু করেছিলেন রেডিও জকি হিসেবে, তবে বর্তমানে তিনি একটি ই-কমার্স প্রতিষ্ঠানে কনটেন্ট ও কপিরাইটার হিসেবে কর্মরত। পাশাপাশি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লিখছেন। ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ স্মৃতিবিলাসী। তাঁর কাছে স্মৃতি মানেই জাদুর বয়াম, যেখানে জীবনের মুহূর্তগুলো জমিয়ে রাখেন। বই পড়া, আবৃত্তি আর বৃষ্টির শব্দে নিজেকে খুঁজে পাওয়া এই মানুষটি প্রবীণদের সাথে গল্প করতে এবং অবেলায় উদ্দেশ্যহীন ঘুরে বেড়াতে ভালোবাসেন।

মন কেমনের দিনে

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা…