সায়ীদ উসমান

প্রতিশ্রুতিশীল এই লেখকের গ্রামের বাড়ি গাজীপুর কাপাসিয়ার টোকের পাঁচুয়ায়। বেড়ে উঠেছেন ঢাকার মগবাজারে, নয়াটোলার নিজ বাড়িতে। শিক্ষাজীবনে হিফজুল কুরআন, দাওরায়ে হাদিস এবং কামিল সমাপ্ত করেছেন। তাঁর সম্পাদনায় সাহিত্যকাগজ ঘূর্ণি, বুলেট, তারাফুল ও রঙিনসাঁকো প্রকাশিত হয়েছে। মাসিক মহিলাকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। তাঁর প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৮ সালে। এ পর্যন্ত প্রকাশিত হয়েছে মোট ১৭টি গ্রন্থ। বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে চার বছর দায়িত্ব পালন করেছেন। বর্তমানে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। নিয়মিত লিখে চলেছেন ইসলামিক নাশিদ ও হামদ-নাত। কলরব শিল্পীগোষ্ঠীর অনেক জনপ্রিয় হামদ-নাত, ইসলামি সঙ্গীত তাঁর লেখা।