সাঈদ আজাদ

জন্ম ১৮ আগস্ট, কুমিল্লায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর। স্বপ্নচারী একজন মানুষ। কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারে। ভালোবাসেন শব্দ দিয়ে স্বপ্ন বুনতে। সমাজের অবহেলিত প্রান্তিক মানুষের দুঃখ-দুর্দশা, আশা-হতাশা, স্বপ্ন-ভালোবাসা নিয়ে লিখতে পছন্দ করেন তিনি। তাঁর প্রথম উপন্যাস অগ্নিপ্রভাত তরুণ কথাশিল্পীদের অপ্রকাশিত প্রথম উপন্যাস হিসেবে শব্দঘর-অন্যপ্রকাশের কথাশিল্পী অন্বেষণে সেরা নির্বাচিত হয়। ইতোমধ্যে তাঁর আরও তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে, যা পাঠকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। সাঈদ আজাদের ভাষা সহজ এবং নির্মেদ। তাঁর রয়েছে সাবলীল গল্প বলার দক্ষতা। শুধু ভাষার বৈচিত্র্য আর কারুকার্যময়তাই নয়, তাঁর লেখায় আছে নিটোল গল্পও। শব্দের জাদুতে তিনি পাঠককে অতি সহজেই আপন করে নিতে জানেন।