লেখক, সম্পাদক, শিক্ষক, আলোচক ও খতিব। জন্ম ২৫ অক্টোবর, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। বাবা-মায়ের কাছে শিক্ষার হাতেখড়ি। জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া বনানী থেকে দাওয়ায়ে হাদিস, আকবর কমপ্লেক্স মিরপুরে আরবি সাহিত্য অধ্যয়ন এবং শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ফিকহ বিষয়ে উচ্চতর শিক্ষা লাভ করেন। বর্তমানে মানারাত ইন্টারন্যাশনলা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অধ্যয়নরত। কর্মজীবনে তিনি মাদরাসাতুল মানার, মহাখালী, ঢাকায় প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখির সুবাদে দীর্ঘদিন ধরে সম্পাদনার সঙ্গে যুক্ত। পাশাপাশি অনুবাদ ও মৌলিক লেখালেখিও করে থাকেন। তাঁর রচিত মৌলিক গ্রন্থ জুয়াইরিয়া বিনতে হারিস। অনুবাদকর্মের মধ্যে ফিকহুত তামকীন উল্লেখযোগ্য। এছাড়া তাঁর সম্পাদনায় একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। দাওয়াহমূলক কার্যক্রম হিসেবে তিনি সেমিনার, মজলিস ও ওয়াজ-মাহফিলে নিয়মিত অংশগ্রহণ করেন।