মুহাম্মাদ শাহাদাত হোসাইন

জন্ম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। প্রাথমিক পড়ালেখা গ্রামের স্কুলে। উর্দু-ফার্সি-আরবির প্রাথমিক কিতাবপত্র পড়েছেন চাচা মাওলানা জাবের হোছাইন কাছেমির কাছে। চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়া ও বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে চুকিয়েছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাট। জামেয়া দারুল মা’আরিফের দীপিত প্রাঙ্গনে আরবি ও বাংলা সাহিত্যের হাতেখড়ি। উস্তাদদের সান্নিধ্যে থেকে দীর্ঘদিনের চর্চা ও চর্যা। মুহাম্মাদ আবু সুফিয়ান সম্পাদিত আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল সংকলনে একটি এবং ইমামুল ওসাতিয়্যাহ : ইউসুফ আল কারযাভী সংকলনে বেশ কয়েকটি অনূদিত প্রবন্ধ সংকলিত হয়। তাঁর অনূদিত বইয়ের মধ্যে আছে—ইমাম হাসান আল বান্না : নতুন যুগের নির্মাতা, দ্যা রোল মডেল, ইখওয়ানুল মুসলিমিনের ইতিহাস (যৌথ), শিশুর রমাদান, ইসলাম ও রাজনীতি, মদিনা এরাবিক (১-৩)

দারাবা যাইদুন আমরান : আরবি ব্যাকরণের আইকনিক উদাহরণ

দারাবা যাইদুন আমরান (ضرب زيد عمراً) আরবি ব্যাকরণের এক চিরায়ত উদাহরণ, ফায়েল-মাফউলের ধ্রুপদী মিসাল। অর্থ—‘যায়েদ আমরকে প্রহার করল।’ প্রথম যিনি…