জন্ম হবিগঞ্জ জেলায়। শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তাঁর অনূদিত বইয়ের সংখ্যা ছয়। বেশ কিছু ধ্রুপদি বই অনুবাদ করেছেন। ইবনে তাইমিয়া রচিত খিলাফত ও রাজতন্ত্র, শিবলি নুমানি রচিত রুমির জীবন ও দর্শন এবং ড. মুসতফা সিবাঈ রচিত দুটি বই—ওরিয়েন্টালিজমের প্রথম পাঠ ও ইসলামের বিধান প্রণয়নে সুন্নাহর অবস্থান ও প্রাচ্যবিদদের আপত্তি তাঁর উল্লেখযোগ্য অনুবাদকর্ম। প্রকাশিতব্য বইয়ের সংখ্যা ৩। দর্শন, ইতিহাস, সাহিত্য ও ধর্ম তাঁর আগ্রহের প্রধান ভূমিতে আছে।