জুবায়ের রশীদ

মুহাদ্দিস, কথাসাহিত্যিক ও অনুবাদক। জন্ম ও বেড়ে ওঠা নরসিংদী। পড়াশোনা করেছেন মাদরাসায়। জামিয়া রাহমানিয়া থেকে দাওরায়ে হাদিস এবং আকবর কমপ্লেক্স থেকে ইফতা। শিক্ষকতা ও লেখালেখি আগ্রহের জায়গা। পাঠ ও অবলোকন প্রিয় শখ। দিনলিপির ডায়েরি এবং মাদরাসার দেয়ালিকায় শীলনের হাতেখড়ি। তারপর দীর্ঘদিন লিখে কলম পাকিয়েছেন পত্রিকা-ম্যাগাজিনে। এযাবৎ প্রকাশিত হয়েছে বেশকিছু বই। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে—গালিবের মুশায়েরায়, বুনোগন্ধের জীবন, গদ্যের শীলন, রাসুলকে নিবেদিত বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা, সাহাবিদের জ্ঞানচর্চার ইতিহাস, দামেশক থেকে কাশগড়। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন—লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা (২০২৪), কথাসাহিত্যে ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার (২০২৫)।