হাসান আজীজ

জন্ম ১৯৯৩ সালের ১০ মে। নরসিংদী জেলার মনোহরদী থানাধীন শুকুন্দি গ্রামের একটি সম্ভ্রান্ত আলেম পরিবারের সন্তান। শিক্ষাজীবনের সিংহভাগ কাটিয়েছেন ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শরঈয়্যাহ মালিবাগে। মাঝে এক বছর দারুল উলুম দেওবন্দেও পড়েছেন। বর্তমানে দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় শিক্ষকতা করছেন। লেখালেখির হাতেখড়ি মালিবাগ জামিয়ার সাহিত্য মজলিস থেকে। তবুও অনন্ত জাগে (স্মৃতিগদ্য), বিস্মৃত মনীষা (জীবনীসাহিত্য) তাঁর মৌলিক গ্রন্থ। অনুবাদ গ্রন্থের মাঝে রয়েছে—আমার ইলমি সফর ও ধর্মহীনতার ভয়াল স্রোত (আলিমিয়া নদবি), ফিলিস্তিন : সাম্রাজ্যবাদ ও মুসলিমবিশ্ব (ওয়াজেহ রশিদ নদবি), মুসলিমবিশ্বে ঔপনিবেশিক আগ্রাসন (সাদিয়া রউফ) আত্মবিশ্লেষণের আয়নায় স্বামীর ভুলত্রুটি (ড. মুহাম্মদ বিন ইবরাহিম আল হামাদ)। এছাড়াও প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও একাধিক বই।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী যাত্রা (দ্বিতীয় পর্ব)

পূর্ব প্রকাশের পর… আওরঙ্গজেব পরবর্তী ভারত ভারতবর্ষে সম্রাট জহিরুদ্দিন বাবরের হাতে যে প্রবল প্রতাপশালী মোগল সাম্রাজ্যের বুনিয়াদ স্থাপিত…

ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী ‍যাত্রা (প্রথম পর্ব)

অনুপ্রেরণা খ্রিষ্টীয় পঞ্চদশ শতকের পড়ন্তবেলা। ইউরোপের বাজারে মশলার ব্যাপক চাহিদা। বাসি গোশতের শরীর থেকে দুর্গন্ধ দূর করতে মশলার প্রয়োজন।…