আপনকথা

মাথার কেশদামে সযত্নে কাটা হয় যে সিঁথি, তার নাম কেয়ারি। শখের বাগানে বাখারির বেড়ায় বিশেষিত যে অংশ, তারও নাম কেয়ারি। প্রিয় মানুষ, প্রিয় জিনিসের প্রতি যে প্রেম-প্রযত্ন, তাতেও থাকে কেয়ারির ছাপ।

আমাদের কেয়ারি মনন ও চিন্তনের এক নিবিড় ঠিকানা। শিল্পের সুষমা, সাহিত্যের ব্যঞ্জনা, চিন্তার উদ্ভাস, ঐতিহ্যের আকর—এই তার চারকোনা শামিয়ানা। এখানে ঝালর হয়ে ঝুলে বহুমাত্রিক রচনা, গদ্যলেখা, কবিতাকুঞ্জ, কথাসাহিত্য, জীবনীসাহিত্য, সমালোচনা, আলাপন ও শিল্পসমাচার।

কেয়ারি চায় এমন একটি বীজতলা গড়তে—যেখানে হবে সুন্দরের চাষবাস, শুদ্ধতার পরিচর্যা। সৃজনের নানান পরতে দেখা যাবে জীবনের মোহন। আমাদের এই পরিসরে আপনাকে স্বাগত!